কিভাবে ফোনের ইন্টারনেট ল্যাপটপে বা ডেক্সটপে ব্যবহার করা যায় আমরা অনেকেই স্মার্ট ফোন ব্যাবহার করছি সাথে মোবাইল ইন্টারনেট ও। আজ দেখবো কিভাবে ফোনের ইন্টারনেট ল্যাপটপে বা ডেক্সটপে ব্যবহার করা যায়। মোটামুটি সব স্মার্ট ফোনেই এই শুবিধা আছে । আমরা আলোচনা করবো এন্ড্রয়েড ফোনের ইন্টারনেট ল্যাপটপে কিভাবে শেয়ার করা যায় সে বিষয়টি নিয়ে । ফোনের ইন্টারনেট দুই ভাবে শেয়ার করা যায় ল্যাপটপ কিংবা ডেক্সটপ মেশিন গুলোতে । এক হল ওয়াইফাই হটস্পট (WiFi HotSpot ) দিয়ে আর একটি হচ্ছে USB Cable এর মাধ্যমে । আমরা প্রথমে আলোচনা করবো কিভারে ওয়াইফাই হটস্পট করে ফোনের ইন্টারনেট ব্যবহার করা যায় । ওয়াইফাই হটস্পট করে ফোনের ইন্টারনেট শেয়ার করা মোবাইল ফোনের নেট হটস্পট করে চালাতে গেলে আপনাকে আগে হটস্পট কনফিগার করে নিতে হবে প্রথম বারের মতো । সেটি করার জন্য আপনার এন্ড্রয়েড ফোনের সেটিংস এ গিয়ে More এ টাচ করুন, Wireless & Networks এর অপশন গুলো ওপেন হয়ে গেলে সেখান থেকে Tethering & portable hotspot এ চাপুন । নিচের ছবিতে দেখানো হলো , কোন কোন ফোনের ক্ষেত্রে একটু ভিন্ন হতে...
Comments
Post a Comment